• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সরযূ গুপ্তা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সরযূ গুপ্তা
সরযূ গুপ্তা (১৮৮৮ — ১৯৪৫) কলিকাতা। পৈতৃক নিবাস সোনারং–ঢাকা। দেবেন্দ্রমোহন সেন। ১৯২৪ খ্রী. প্রতিষ্ঠিত ঢাকার ‘গেণ্ডারিয়া মহিলা সমিতি’র সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলেন। হোমিওপ্যাথিক চিকিৎসা এবং ধাত্রীবিদ্যায় পারদর্শী হওয়ায় তিনি সমিতির স্বাস্থ্য-বিভাগের দায়িত্ব নেন। ১৯২৮ খ্রী. কলিকাতা কংগ্ৰেসে ঢাকা জেলার প্রতিনিধিরূপে যোগ দেন। ১৯৩০ খ্রী. নারায়ণগঞ্জে বিদেশী বস্ত্রের দোকানে পিকেটিং করে কারারুদ্ধ হন। এই সময় ঢাকা জেলে বিধবাদের নিজহস্তে রান্না করে খাবার দাবি কর্তৃপক্ষকে মানতে বাধ্য করেন। ১৯৩২ খ্রী. আন্দোলনে ঢাকা জেলা কংগ্রেস কমিটির ডিক্টেটর নির্বাচিত হন ও কয়েকজন স্বেচ্ছাসেবকসহ ১৪৪ ধারা ভঙ্গ করে কারাদণ্ড ভোগ করেন।
Category: চরিতাভিধান
Previous Post:সরমা গুপ্ত
Next Post:সরযুবালা সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑