• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সমীর বিশ্বাস, ডাঃ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সমীর বিশ্বাস, ডাঃ
সমীর বিশ্বাস, ডাঃ (১৯২৯ — ৯-১০-১৯৭৪) খাঁটুরা-নদীয়া। কলিকাতায় সেন্ট জেভিয়ার্স এবং মেডিক্যাল কলেজে শিক্ষা শেষ করে উচ্চশিক্ষার্থে ব্রিটেন যান। তিনি এডিনবরা এবং ইংল্যান্ডের এফ.আর.সি.এস. । কলিকাতায় ফিরে তিনি চক্ষু-চিকিৎসায় আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিলেন। নীলরতন মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষুরোগ বিভাগের প্রধান ছিলেন। অন্ধদের দৃষ্টিদানের জন্য মণি বসানোর অস্ত্ৰোপচার এবং ‘রেটিন্যাল ডিটাচমেন্ট’-এর ক্ষেত্রে প্রথিতযশা। ‘অতুলবল্লভ আই ব্যাঙ্ক’ প্রধানত তাঁরই প্রচেষ্টায় স্থাপিত হয়। পর্বত অভিযাত্রী সঙ্ঘের তিনি কল্যাণকামী ছিলেন। নিজেও কয়েকবার হিমালয়ে ঘুরে এসেছেন।
Category: চরিতাভিধান
Previous Post:সরোজকুমার দাস
Next Post:সরমা গুপ্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑