• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সন্মথ দত্ত, ডাঃ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সন্মথ দত্ত, ডাঃ
সন্মথ দত্ত, ডাঃ (? — ১৯৮২) আদিনিবাস কালনা-যশোহর। প্রখ্যাত ফুটবল খেলোয়াড়। শিক্ষা–কটক র‍্যাভেনশ কলেজিয়েট স্কুল, ক্যাম্পবেল মেডিক্যাল স্কুল ও আরজিকির মেডিক্যাল কলেজে। ১৯২৭ খ্রী. থেকে আট বছর সমান দক্ষতায় মোহনবাগান দলে গোষ্ঠ পালের সঙ্গে লেফট্ৰব্যাকে খেলেছেন। পরের পাঁচ বছর খেলেছেন গোষ্ঠ পালের উত্তরসূরী হয়ে। নিখিল ভারত ফুটবল দলের প্রথম বিদেশ সফরে তিনি অধিনায়ক হয়ে ১৯৩৪ খ্রী. দক্ষিণ আফ্রিকায় যান। ১৯৩৬ খ্রী. প্ৰথম বিদেশী দল (বিখ্যাত লি, ওয়াই টং-এর চাইনীজ অলিম্পিক দল) ভারতে খেলতে আসে। এই সময়ও তিনি আইএফ.এ. দলের অধিনায়ক হন। ১৯৩১–৩৩ খ্রী. তিনি মোহনবাগানের অধিনায়ক, ১৯৪০ খ্ৰী. ফুটবল সম্পাদক এবং ১৯৫১–৫২ খ্রী. ক্লাবের সহকারী সম্পাদক, ১৯৬৭ ও ৬৮ খ্রী. কলিকাতা রেফারীজ অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তাঁর স্ত্রী সুধারানীও মেয়েদের নানা ক্ৰীড়া প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন এবং রাজ্য বিধান সভার তিনটি নির্বাচনে (১৯৫৭, ‘৬২, ‘৬৭) কংগ্রেস প্রার্থী হয়ে বিজয়িনী হয়েছেন।
Category: চরিতাভিধান
Previous Post:সন্ধ্যাকর নন্দী
Next Post:সব্যসাচী, কাজী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑