• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সন্তোষকুমার মিত্র

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সন্তোষকুমার মিত্র
সন্তোষকুমার মিত্র (১৫-১০-১৯০০ — ১৬-৯-১৯৩১) কলিকাতা। দুর্গাচরণ। ছাত্রাবস্থায় রাজনৈতিক জীবন শুরু। প্রেসিডেন্সী কলেজ থেকে দর্শনশাস্ত্ৰে প্ৰথম শ্রেণীতে অনার্স নিয়ে বি.এ. এবং পরে এম. এ ও ল পাশ করেন। ১৯২১ খ্রী. অসহযোগ আন্দোলনে তাঁর কারাদণ্ড হয়। মুক্তির পর কংগ্রেসের কাজে আত্মনিয়োগ করেন। তিনি শ্রমিক আন্দোলনের পুরোধা ছিলেন। ১৯২৩ খ্রী. গুপ্ত বিপ্লবী দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সভায় বিপ্লবী কর্মপন্থা গ্রহণের উপর জোর দেন। তাঁরই প্ৰচেষ্টায় কলিকাতায় জওহরলাল নেহেরুর সভাপতিত্বে সোশ্যালিস্ট কনফারেন্স হয়। চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ ব্যাপারে গ্রেপ্তার হয়ে হিজলী জেলে প্রেরিত হন। এখানে রাজবন্দীদের উপর পুলিসের গুলিবর্ষণকালে আহত হয়ে ঐ দিনই মারা যান।
Category: চরিতাভিধান
Previous Post:সরসীলাল সরকার, ডাঃ
Next Post:সন্তোষকুমার মুখোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑