• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সন্তদাস বাবাজী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সন্তদাস বাবাজী
সন্তদাস বাবাজী (১০-৬-১৮৫৯ — ১৯৩৫) বামৈ-শ্ৰীহট্ট। হারকিশোর চৌধুরী। পূর্বনাম-তারাকিশোর। এন্ট্রান্স পাশ করার পর কলিকাতায় এসে ব্ৰাহ্মধর্ম গ্ৰহণ করেন। এম.এ. পাশ করে সিটি কলেজের অধ্যাপক হন। ওকালতি পাশ করে শ্ৰীহট্ট ও কলিকাতা হাইকোর্টে আইন ব্যবসায় করেন। কাঠিয়াবাবার কাছে দীক্ষা নিয়ে ১৮৯৩ খ্রী. বৃন্দাবনে গুরুর আশ্রম নির্মাণ করেন। ১৯১৫ খ্রী. সংসার ত্যাগ করে সন্ন্যাস নেন ও নামকরণ হয় সন্তদাস। তিনিই বৃন্দাবনে প্রথম ব্ৰজবিদেহী বাঙালী মহান্ত। ১৯২০ খ্রী. তিনি নিম্বার্ক আশ্রমের মহান্ত হন। তাঁর রচিত ও সম্পাদিত গ্ৰন্থ : ‘ব্ৰহ্মবাদী ঋষি ও ব্রহ্মবিদ্যা’, ‘দার্শনিক ব্রহ্মবিদ্যা’, ‘ভেদাভেদ দ্বৈতাদ্বৈত সিদ্ধান্ত’, ‘শ্রীমদ্ভগবদগীতার টীকা’, ‘রামদাস কাঠিয়াবাবার জীবনী’ প্রভৃতি।
Category: চরিতাভিধান
Previous Post:সনাতন গোস্বামী
Next Post:সন্তোষকুমার ঘোষ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑