• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সনৎকুমার রায়চৌধুরী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সনৎকুমার রায়চৌধুরী
সনৎকুমার রায়চৌধুরী (১৯১৯? — ১৪-১০-১৯৭০)। ছাত্রাবস্থায় ‘ভারত-ছাড়’ আন্দোলনে যোগ দিয়ে ৫ বছর কারারুদ্ধ থাকেন এবং মুক্তির পর আরসিপিআই-এর সভ্যপদ গ্রহণ করেন। এরপর অধ্যাপনায় ব্রতী হন। পরবর্তী কালে ‘স্টাডিজ ইন ফ্রিডম’ বিষয়ে থিসিস রচনা করে ডি ফিল হন এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্রের অধ্যাপক পদ পান। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ : ‘ইন ডিফেন্স অফ ফ্রিডম’ ও ‘স্বামী বিবেকানন্দ—দি ম্যান অ্যান্ড হিজ মিশন’। এছাড়াও তাঁর গবেষণামূলক গ্রন্থ বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে। ১৯৪০ খ্রী. নিখিল ভারত ছাত্র কংগ্রেসের যুগ্ম-সম্পাদক ছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:সত্যেন্দ্ৰপ্ৰসন্ন সিংহ, লর্ড
Next Post:সনৎ চট্টোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑