• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সত্যেন্দ্ৰচন্দ্ৰ মিত্র

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সত্যেন্দ্ৰচন্দ্ৰ মিত্র
সত্যেন্দ্ৰচন্দ্ৰ মিত্র (২৩-১২-১৮৮৮ — ২৭-১০-১৯৪২) রাধাপুর-নোয়াখালী। উদয়চন্দ্র। নোয়াখালী জেলা স্কুল থেকে এন্ট্রান্স (১৯০৫), কলিকাতা সিটি কলেজ থেকে বি.এ. (১৯১০) এবং এম.এ. ও আইন পাশ করেন। কলিকাতা হাইকোর্টে ওকালতি দিয়ে কর্মজীবন শুরু। গুপ্ত বিপ্লবী সংস্থা ‘যুগান্তর’ দলের অন্যতম নেতা ছিলেন। অসহযোগ আন্দোলনে ও দেশবন্ধুর স্বরাজ্য দলে যোগ দেন। সুভাষচন্দ্রের একজন ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। বহুবার কারাবাসের মধ্যে একবার প্রতিবাদস্বরূপ দীর্ঘদিন অনশন করেন। অবিভক্ত বাঙলার প্রাদেশিক আইনসভার সদস্য হয়ে সভাপতি নির্বাচিত হন। বহু প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বঙ্গীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সঙ্গেও তাঁর যোগ ছিল।
Category: চরিতাভিধান
Previous Post:সত্যেন্দ্ৰচন্দ্র বর্ধন
Next Post:সত্যেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑