• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সত্যরঞ্জন বকসি

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সত্যরঞ্জন বকসি
সত্যরঞ্জন বকসি (১৪-৭-১৮৯৭ — ৮-১-১৯৮৩) বরিশাল। স্বাধীনতা সংগ্ৰামী, নেতাজী সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ সহযোগী ও সাংবাদিক। শিক্ষা-ঢাকা এবং কলিকাতায়। ১৯১৯ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে এম.এ. পাশ করেন। ১৯২৩ খ্রী. দেশবন্ধুর ‘ফরওয়ার্ড’ কাগজের সহ-সম্পাদক হিসাবে সাংবাদিক জীবনের শুরু। ১৯২৬ খ্রী.। ঐ কাগজের সম্পাদক হন। ১৯২৯ খ্রী. দেশদ্রোহিতাঁর অভিযোগে ইংরেজ সরকার তাঁকে কারারুদ্ধ করে। ১৯৩০ খ্রী. মুক্তি পেয়ে লিবার্টি কাগজে যোগ দেন। ‘লিবাটি বন্ধ হয়ে গেলে যথাক্রমে ‘অ্যাডভান্স’ ও শরৎচন্দ্ৰ বসুর ‘নেশন’ কাগজে সম্পাদক হিসাবে কাজ করেন।
Category: চরিতাভিধান
Previous Post:সত্যব্রত সামশ্রমী
Next Post:সতীশচন্দ্র দেব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑