• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সত্যকিঙ্কর সাহানা, বিদ্যাবিনোদ, রায়বাহাদুর

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সত্যকিঙ্কর সাহানা, বিদ্যাবিনোদ, রায়বাহাদুর
সত্যকিঙ্কর সাহানা, বিদ্যাবিনোদ, রায়বাহাদুর (৫-৫-১৮৭৪ –- ৭-১০-১৯৬০) শুড়িপুষ্করিণী—বাঁকুড়া। গিরিডি এন্ট্রান্স স্কুলের (বিহার) ছাত্র হিসাবে ১৮৯১ খ্ৰী. বর্ধমান কেন্দ্র থেকে এন্ট্রান্স, ১৮৯৪ খ্রী. এফ.এ. এবং ১৮৯৮ খ্ৰী. বি.এ. পাশ করেন। ১৯১৭ খ্রী.। তিনি বাঁকুড়ায় বাস করতে থাকেন। নানা জনহিতকর প্রতিষ্ঠানে যোগ দেন। সমাজসেবার সঙ্গে সঙ্গে তিনি বাঙ্গালীদের মধ্যে প্ৰথম চাউলের কল- ‘শ্ৰীধর রাইস মিল’ প্রতিষ্ঠা করেন। বাঁকুড়া শহরে নিজ গৃহসংলগ্ন ৮০/৯০ বিঘা অনুর্বর কাঁকরময় ভূমিতে কৃপ ও পুষ্করিণী খনন করে নানাজাতীয় ফুল ও সবজি বাগান করেন এবং বাঁকুড়া-রানীগঞ্জ রাস্তার ধারে কয়েক শত বিঘা জঙ্গল ক্ৰয় করে সেখানে একটি আদর্শ কৃষিশালা খোলেন। অনারারি ম্যাজিষ্ট্রেট এবং বিষ্ণুপুর থেকে নির্বাচিত বঙ্গীয় ব্যবস্থা পরিষদের সদস্য ছিলেন। ‘হিতবাদী’, ‘সঞ্জীবনী’, ‘সাহিত্য’, ‘প্রবাসী’, ‘ভারতবর্ষ’ ও ‘বসুমতী’ পত্রিকায় তাঁর বহু কবিতা প্রকাশিত হয়। রচিত উল্লেখযোগ্য গ্রন্থঃ ‘চণ্ডীদাস প্রসঙ্গ’, ‘শকুন্তলা প্রসঙ্গ’, ‘মহাভারতে অনুশীলনতত্ত্ব’ প্রভৃতি।
Category: চরিতাভিধান
Previous Post:সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়
Next Post:সত্য গুপ্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑