• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সতীশচন্দ্ৰ সেনগুপ্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সতীশচন্দ্ৰ সেনগুপ্ত
সতীশচন্দ্ৰ সেনগুপ্ত (১৮৮৫ — ৩০-১-১৯৩০) শ্ৰীরামপুর-হুগলী। পৈতৃকনিবাস ফরিদপুরের রাজনগর। বিশ্বেশ্বর। স্বদেশী আন্দোলনে উদ্বুদ্ধ সতীশচন্দ্ৰ ছাত্র ও যুবকদের বিপ্লবীদলে আনার জন্য শিক্ষকতা আরম্ভ করেন। বাগনানে, হরিপালে, কলিকাতা মর্টন স্কুলে, সেন্ট্রাল কলেজিয়েট স্কুলে কাজ করেছেন। মেট্রোপলিটন ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন। ১৯১০ খ্রী. থেকে কয়েকবছর হিন্দু পেট্রিয়ট ও মাসিক ‘গৃহস্থ’ পত্রিকায় দেশাত্মবোধক লেখা লিখেছেন। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির অন্যতম প্ৰধান উদ্যোক্তা ও সংগঠক ছিলেন। শিক্ষক-সমাজের সুবিধার্থে প্রধানতঃ প্রশ্নপত্ৰ ছাপার উদ্দেশ্যে কলিকাতায় শক্তি প্রেস প্রতিষ্ঠা করেন। এটি ক্রমে তাঁর অনুবর্তী সহকর্মীদের কর্মকেন্দ্ৰ হয়ে উঠেছিল।
Category: চরিতাভিধান
Previous Post:সতীশচন্দ্ৰ সেন
Next Post:সতিনাথ ভাদুড়ী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑