• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সতীশচন্দ্ৰ গুহঠাকুরতা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সতীশচন্দ্ৰ গুহঠাকুরতা
সতীশচন্দ্ৰ গুহঠাকুরতা (১৮৮৮ — জুলাই ১৯৬০) বরিশাল। সুপ্ৰসিদ্ধ গ্রন্থাগার-বিজ্ঞানী। জাতীয় শিক্ষা পরিষদ থেকে শিক্ষাপ্রাপ্ত হন। অসহযোগ আন্দোলনকালে শিক্ষকতা বৃত্তি ত্যাগ করে দেশসেবায় আত্মনিয়োগ করেন। কিছুকাল দ্বারভাঙ্গার স্টেট লাইব্রেরীর গ্রন্থাধ্যক্ষ ছিলেন। বিহার বিদ্যাপীঠ এবং কাশী বিদ্যাপীঠের সঙ্গে তাঁর সংযোগ ছিল। সংস্কৃত, বাংলা ও হিন্দী ভাষায় ব্যুৎপন্ন ছিলেন। শান্তিনিকেতনের কলাভবনের সংগ্ৰহ-সচিবরূপে কিছুকাল কাজ করেন। ডিসেম্বর ১৯২৮ খ্রী. কলিকাতায় অনুষ্ঠিত নিখিল ভারত গ্রন্থাগার পরিষদের সম্মেলনে প্ৰাচ্য দেশগুলির উপযোগী বর্গীকরণ-পদ্ধতি প্রণয়নের উদ্দেশ্যে যে বিশেষ সমিতি গঠন করা হয় তাতে ড: রঙ্গনাথন, প্রভাতকুমার মুখোপাধ্যায় প্রভৃতির সঙ্গে তিনিও সদস্য নির্বাচিত হন। তাঁর রচিত ‘প্রাচ্য বর্গীকরণ পদ্ধতি’ ১৯৩২ খ্রী. এবং রঙ্গনাথনের লেখা ‘কোলন ক্লাসিফিকেশন’ ১৯৩৩ খ্রী. প্রকাশিত হয়। ‘পুস্তকের জাত বিচার’ তাঁর লেখা একটি সুচিন্তিত প্রবন্ধ।
Category: চরিতাভিধান
Previous Post:সতীশচন্দ্ৰ কুম্ভকার
Next Post:সতীশচন্দ্র ঘোষ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑