• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শীতলাকান্ত চট্টোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » শীতলাকান্ত চট্টোপাধ্যায়
শীতলাকান্ত চট্টোপাধ্যায় (১৮৫৬ -– ১৮৯৭) পশ্চিমপাড়া–বিক্রমপুর। কাশীকান্ত। ঢাকা থেকে এন্ট্রান্স এবং ১৮৮৪ খ্রী. এলাহাবাদ থেকে আইন পাশ করে মীরাট বারে ওকালতি শুরু করেন। ঢাকার ঈস্ট এবং লাহোরের ‘ট্রিবিউন’ পত্রিকার সঙ্গে সাংবাদিক হিসাবে যুক্ত ছিলেন। প্রথম যৌবনে পূর্ববাঙলার রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত এবং ঢাকা ইনস্টিটিউটের সদস্য ও ঢাকা পিপলস অ্যাসোসিয়েশনের সেক্রেটারী ছিলেন। ময়মনসিংহ, শেরপুর ও আসাম অঞ্চলে জনসাধারণের মধ্যে রাজনৈতিক স্বাধীনতার মনোভাব জাগ্রত করার জন্য ভারত-সভার পক্ষ থেকে বক্তৃতা দেন। ‘ট্রিবিউন’ পত্রিকায় পুলিসী নিপীড়নের নির্ভীক সমালোচনার জন্য সরকার কর্তৃক আদালতে একাধিকবার অভিযুক্ত হন এবং ‘The Terror of Punjab’ আখ্যা লাভ করেন। তাঁর সম্বন্ধে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তাঁর নির্ভীকতা, বিষয়বস্তুর গভীরে প্রবেশ করার ক্ষমতা, সর্বোপরি তাঁর চূড়ান্ত সততা তাঁকে স্বদেশের স্বার্থে যাঁরা কলম ধরেছিলেন তাঁদের মধ্যে প্রথম শ্রেণীতে পরিগণিত করে’।
Category: চরিতাভিধান
Previous Post:শীতলাং শাহ
Next Post:শীলভদ্ৰ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑