• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শিবরাম মাঝি

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » শিবরাম মাঝি
শিবরাম মাঝি (? -– ৪-১-১৯৪৭) চিরিরবন্দর–দিনাজপুর। বাজিতপুর গ্রামের ক্ষেতমজুর সমিরুদ্দিন পুলিসের গুলিতে নিহত হলে সাঁওতাল যুবক শিবরাম তীরধনুকের সাহায্যে ঐ পুলিসকে হত্যা করেন। পরে তিনিও অন্য এক পুলিসের গুলিতে নিহত হন। ২০ ফেব্রুয়ারী ১৯৪৭ খ্রী. চিরিরবন্দর ও দিনাজপুরের খাঁপুর গ্রামে যশোদারাণী সরকার, কৌশল্যা কামারনীসহ ৩০ জন ঐ কৃষক আন্দোলনের সামিল হয়ে পুলিসের গুলিতে মারা যান। এই সময়ে দিনাজপুর ছাড়াও জলপাইগুড়ি, রংপুর, মালদহ, ময়মনসিংহ, চব্বিশ পরগনা, খুলনা ও হাওড়া জেলার অনেক কৃষক তেভাগা আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হন।
Category: চরিতাভিধান
Previous Post:শিশির নাগ
Next Post:শিবসুন্দর দেব, ড.

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑