• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শিবরতন মিত্র

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » শিবরতন মিত্র
শিবরতন মিত্র (১-১২-১২৭৮ –- ২০-৯-১৩৪৫ ব.) বড়রা–বীরভূম। ঈশ্বরচন্দ্র। জেনারেল অ্যাসেমব্লীজ ও কলিকাতা প্রেসিডেন্সী কলেজে বি.এ. পৰ্যন্ত পড়ে ১৮৯৭ খ্রী. সরকারী কর্মে প্ৰবেশ করেন। কলেজের ছাত্ররূপে বহু সাময়িক পত্রিকায় প্ৰবন্ধ রচনা করতেন। রতন লাইব্রেরী ও বীরভূম সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা এবং বহু প্ৰাচীন পুথির সংগ্ৰহকর্তা। ‘মানসী’ মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন। জীবনী, ইতিহাস এবং শিশুপাঠ্য ও স্কুলপাঠ্য বিবিধ বিষয়ে বহু গ্ৰন্থ রচনা করেন। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘দূর্বা’, ‘তপোবন’, ‘চিন্ময়ী’, ‘বঙ্গসাহিত্য’, ‘বীরভূমের ইতিবৃত্ত’, ‘সাঁওতালি উপকথা’, ‘Types of Early Bengali Prose’, ‘Easy Poems’ প্রভৃতি। তা ছাড়া তিনি ‘উজ্জ্বলচন্দ্ৰিকা’, ‘চণ্ডীদাস’, ‘বিদ্যাপতি’, ‘শকুন্তলা’ প্ৰভৃতি গ্ৰন্থ সম্পাদনা করেছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:শিবপ্রসাদ ভূঁইয়া
Next Post:শিবরাম চক্রবর্তী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑