• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শিবচন্দ্র সার্বভৌম, মহামহোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » শিবচন্দ্র সার্বভৌম, মহামহোপাধ্যায়
শিবচন্দ্র সার্বভৌম, মহামহোপাধ্যায় (ফাল্গুন ১২৫৪ –- ১৩২৬ ব. ) ভাটপাড়া-চব্বিশ পরগনা। রঘুমণি বিদ্যাভূষণ। পিতারনিকট ও পরে মহামহোপাধ্যায় রাখালদাস ন্যায়রত্বের নিকট নব্যন্যায় পাঠ সমাপ্ত করে ‘সার্বভৌম’ উপাধি পান। ১৬ বছর বয়সে তিনি ‘পাণ্ডবচরিত্রম’ নামে একখানি সংস্কৃত নাটক রচনা করেন। নিজ গৃহে ন্যায়শাস্ত্রের চতুষ্পাঠী স্থাপন করে অধ্যাপনায় ব্ৰতী হন। বহু ছাত্রকে গৃহে আহার ও বাসস্থান দিয়ে তিনি শিক্ষা দান করেছেন। কয়েক বৎসর পর মূলাজোড় কলেজের অধ্যক্ষ পদ লাভ করে আমৃত্যু ঐ পদে অধিষ্ঠিত ছিলেন। প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি বঙ্গদেশে নব্যন্যায়ের চর্চা অক্ষুন্ন রেখেছিলেন। তিনি ‘ন্যায়কুসুমাঞ্জলি’র নূতন সংস্কৃত টীকা রচনা করেছিলেন। ১৯০৩ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধি লাভ করেন।
Category: চরিতাভিধান
Previous Post:শিবচন্দ্ৰ বিদ্যার্ণব
Next Post:শিবচন্দ্ৰ সিদ্ধান্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑