• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়
শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় (১৮৮৮ — ১৩-৮-১৯৭৭) পিতা বিন্দুলাল ছিলেন পালামৌর বিহার জেলা স্কুলের প্রধান শিক্ষক। ঐ স্কুল থেকে তিনি ১৯০৭ খ্রী. এস্ট্রান্স, কলিকাতা ডাফ কলেজ (বর্তমান স্কটিশ চার্চ কলেজ) থেকে বি.এস.সি. ও ১৯১৩ খ্রী. গণিতে প্ৰথম স্থান অধিকার করে এম.এস-সি পাশ করেন। ইংল্যান্ডের ‘Grey’s Inn’ থেকে ব্যারিস্টার হয়ে ১৯২৪ খ্রী. কলিকাতা হাইকোর্টে যোগ দেন। রিপণ কলেজেও পড়াতেন। ১৯৪৮–৫৮ খ্রী. হাইকোর্টের বিচারপতি পদে থাকেন। ১৯৫০ – ৫৩ খ্রী. তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। অবসর গ্রহণের পর পশ্চিমবঙ্গ সরকারের স্থায়ী আরবিট্রেটর নিযুক্ত হন। অপুত্ৰক তিনি তাঁর সমস্ত সম্পত্তি ‘বিন্দুলাল-মিশ্রকেশী এড়ুকেশন ট্রাস্ট’কে দিয়ে গিয়েছেন। লক্ষাধিক টাকা মূল্যের তাঁর সমস্ত আইনের বই তিনি ভারতের ‘লিগ্যাল এইড অ্যান্ড অ্যাডভাইসরি’ সোসাইটিকে দান করেছেন।
Category: চরিতাভিধান
Previous Post:শম্ভুনাথ পণ্ডিত
Next Post:শম্ভু মুখোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑