• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শচীন্দ্ৰনাথ সেনগুপ্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » শচীন্দ্ৰনাথ সেনগুপ্ত
শচীন্দ্ৰনাথ সেনগুপ্ত (১৮৯২ — ?) সেনহাটি-খুলনা। রংপুরে শিক্ষাপ্রাপ্ত হন। ১৯০৫ খ্রী. স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। জাতীয় বিদ্যালয় থেকে প্ৰবেশিকা পাশ করে বি.এ. পৰ্যন্ত পড়েন। জাতীয় কলেজের অধ্যাপক ছিলেন। সাপ্তাহিক ‘হিতবাদী’, ‘বিজলী’, ‘আত্মশক্তি’ প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেন। দৈনিক ‘কৃষক’ ও ‘ভারত’ পত্রিকার সহ-সম্পাদক ছিলেন। রচিত উল্লেখযোগ্য নাটক : ‘সিরাজদ্দৌলা’, ‘গৈরিক পতাকা’, ‘রক্তকমল’ প্রভৃতি। শচীন্দ্রনাথের পরিচয় প্রধানত নাট্যকাররূপেই। তাঁর রচিত ‘সংগ্রাম ও শান্তি’, ‘ধাত্রী পান্না’, ‘এই স্বাধীনতা’, ‘সবার উপরে মানুষ সত্য’ প্রভৃতি নাটকে জাতীয়তাবোধের উদ্দীপনা ছিল। ১৯৪৬ খ্রী. কলিকাতার রঙ্গমঞ্চে তাঁর সাড়া জাগান নাটক ‘রাষ্ট্রবিপ্লব’। তাঁর কয়েকটি সামাজিক নাটকও মঞ্চে সাফল্যলাভ করে।
Category: চরিতাভিধান
Previous Post:শচীন্দ্রনাথ সান্যাল
Next Post:শচীন্দ্রলাল করাগুপ্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑