• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লোকেন্দ্ৰনাথ পালিত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » লোকেন্দ্ৰনাথ পালিত
লোকেন্দ্ৰনাথ পালিত (১৮৬৫ — ১৯১৫)। বিখ্যাত ব্যরিস্টার তারকনাথ। ১৮৭৯–৮২ খ্রী. লণ্ডনের ইউনিভার্সিটি কলেজে পড়েন। ১৮৮৬ খ্রী তিনি ভারতীয় সিভিল সার্ভিসে যোগ দেন। বাঙলা এবং বিহারের বিভিন্ন জেলায় ম্যাজিষ্ট্রেট ও জজ হিসাবে কাজ করে ১৯১৩ খ্রী. অবসর গ্রহণ করেন। ১৯০২ খ্রী. লণ্ডন প্রবাসী ক্ষেত্রমোহন দত্তের কন্যা মেবল দত্তের সঙ্গে বিবাহ হয়। কোন সন্তানাদি ছিল না। ১৯০৬ খ্রী. স্থাপিত ‘জাতীয় শিক্ষা পরিষদ’-এ দশ হাজার টাকা দান করেন। তাঁর পিতা বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা শিক্ষার জন্য ১৯১২ খ্রী. সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি কলিকাতা বিশ্ববিদ্যালয়কে দান করেন। এই ট্রাস্টের তিনি অন্যতম সভ্য ছিলেন। ‘সাধনা’ পত্রিকায় রবীন্দ্রনাথের সঙ্গে সাহিত্যতত্ত্ব বিষয়ে যে বিতর্ক তিনি তুলেছিলেন তার মধ্যে তাঁর চিন্তা ও দৃষ্টিভঙ্গির মৌলিকতা প্ৰকাশিত হয়। কবি ও কবিবন্ধু লোকেন্দ্রনাথের পত্রাকারে লিখিত প্ৰবন্ধগুলি ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়। তিনি ওমর খৈয়মের পঁচিশ রুবাই-এর পদ্যানুবাদ করেন। রবীন্দ্রনাথের কয়েকটি কবিতাও ইংরাজিতে অনুবাদ করেছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:লোকনাথ বল
Next Post:লোচন অধিকারী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑