• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লালগোপাল মুখোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » লালগোপাল মুখোপাধ্যায়
লালগোপাল মুখোপাধ্যায় (মে ১৮৭৩ — ৯-৮-১৯৪২) আসমালি-নদীয়া। পিতার কর্মস্থল উত্তরপ্রদেশের গাজিপুরে তাঁর শিক্ষাজীবন কাটে। আইন পাশ করার পর ওকালতি শুরু করেন। পরে বিভিন্ন সরকারী পদে অধিষ্ঠিত থেকে ক্রমে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে উন্নীত হয়েছিলেন। হাইকোর্ট থেকে অবসর গ্রহণ করার পর কিছুদিন কাশ্মীররাজের দেওয়ান হিসাবে কাজ করেন। সংস্কৃত ও বাংলা ভাষায় বুৎপত্তি ছিল। ‘প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলন’-গঠনে তিনি অন্যতম প্রধান উদ্যোক্তা। এলাহাবাদের সমস্ত সামাজিক ও শিক্ষামূলক কার্যের সঙ্গে জড়িত ছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:লাবণ্যলতা চন্দ
Next Post:লালচাঁদ বড়াল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑