• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লাবণ্যপ্ৰভা দাশগুপ্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » লাবণ্যপ্ৰভা দাশগুপ্ত
লাবণ্যপ্ৰভা দাশগুপ্ত (১৯০৩ – ২১-২-১৯৮৪) পটুয়াখালি-বরিশাল। বসন্তকুমার মজুমদার। স্বাধীনতা সংগ্ৰামী। পিতারমৃত্যুর পর ঢাকা বলধিয়া গ্রামে মাতুলালয়ে থাকার সময় অতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং বিপ্লবী লীলা নাগের সংস্পর্শে এসে রাজনীতিতে অনুপ্ৰাণিত হন। ১৬ বছর বয়সে বিবাহ হলেও ছয় মাস বাদে বিধবা হয়ে মাতুলালয়ে ফিরে আসেন। ১৯২৮ খ্রী. লীলা নাগের স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা এবং দেশের কাজে উৎসাহিত হন। ১৯৩৪ খ্ৰী. দশম শ্রেণীতে পড়ার সময় রাজবন্দী হয়ে চার বছর আটক থাকেন। পুনরায় ১৯৪২-এর আন্দোলনে গ্রেপ্তার হয়ে ১৯৪৫ খ্রী. মুক্তি পান। এর মধ্যে তিনি ম্যাট্রিক পাশ করেন। দেশবিভাগের পর তদানীন্তন পূর্ব পাকিস্তানে থেকে যান। সেখানে ইন্ডিয়ান হাই কমিশনারের অফিসে কাজ করতেন। কলিকাতার নিকটবতী সোদপুরে মৃত্যু।
Category: চরিতাভিধান
Previous Post:লাবণ্যপ্রভা দত্ত
Next Post:লাবণ্যপ্ৰভা বসু, সরকার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑