• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লাবণ্যকুমার গাঙ্গুলী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » লাবণ্যকুমার গাঙ্গুলী
লাবণ্যকুমার গাঙ্গুলী (২৬-১২-১৯১৪ — ২৯-৪-১৯৮৫) কলিকাতা। ডাঃ হরিহর। ১৯৩৯ খ্রী চিকিৎসা বিজ্ঞানে ও ১৯৪০ খ্রী. বিজ্ঞানে স্নাতক হন। ১৯৫০ খ্রী. মেডিসিন-এ স্নাতকোত্তর ডিগ্ৰী লাভ করেন। ১৯৫৩ খ্রী. এডিনবরা রয়েল কলেজ অব ফিজিসিয়ানস-এর সদস্য ও ১৯৮২ খ্রী। ঐ কলেজেরই মেডিসিন-এর ফেলো নির্বাচিত হন। কলিকাতা মেডিক্যাল কলেজ ও নীলরতন সরকার মেডিক্যাল কলেজের অধ্যাপক, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্ৰথম অধ্যক্ষ এবং ১৯৮০ খ্রী. প্রতিষ্ঠিত প. বঙ্গ অ্যাসোসিয়েশন অব ভলান্টারি ব্লাড ডোনার্স-এর প্রতিষ্ঠাতা-সভাপতি ছিলেন। ভারত স্কাউট ও গাইডস-এর পক্ষ থেকে তাকে রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘বার টু দি মেডাল অব মেরিট’-এ ভূষিত করা হয়। তার বহু প্ৰবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। কয়েকটি গ্ৰন্থও রচনা করেছেন। বেঙ্গল মেডিক্যাল জার্নাল-এর প্ৰথম সম্পাদক হিসাবে কাজ করেছেন।
Category: চরিতাভিধান
Previous Post:লাডলিমোহন মিত্র
Next Post:লাবণ্যপ্রভা দত্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑