• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ললিতমোহন দাস

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ললিতমোহন দাস
ললিতমোহন দাস (৬-২-১৮৬৮ — ২৭-১২-১৯৩২) গৈলা-বরিশাল। ১৮৮৪ খ্রী. প্রতিষ্ঠিত বরিশালের ব্ৰজমোহন স্কুলের প্রথম দলের ছাত্র। ঐ স্কুল থেকে ১৮৮৮ খ্ৰী. ১৫ টাকা বৃত্তি নিয়ে এস্ট্রান্স পাশ করেন। কলিকাতা মেট্রোপলিটান কলেজ থেকে ১৮৯২ খ্রী. বি.এ. এবং প্রেসিডেন্সী কলেজ থেকে ১৮৯৩ খ্রী. দর্শন শাস্ত্রে এম.এ. পাশ করে কিছুদিন যশোহর জেলার নলদা গ্রামে ও পরে কলিকাতায় এসে সিটি স্কুল ও কলেজে শিক্ষকতা করেন। অশ্বিনীকুমার দত্তের ‘সত্য-প্ৰেম-পবিত্ৰতা’র আদর্শে উদ্ধৃদ্ধ ললিতমোহন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের শিষ্য হিসাবে কংগ্রেসে যোগ দেন। বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী ও বয়কট আন্দোলনে সক্রিয় অংশ গ্ৰহণ করেন। Risley Circular দ্বারা সরকার শিক্ষকদের রাজনৈতিক আন্দোলনে যোগদান করা চলবে না বলে ঘোষণা করলে তিনি সিটি কলেজের অধ্যাপকের পদ ছেড়ে জীবিকার্জনের জন্য আজীবন গৃহশিক্ষকতা করেছেন। ১৯২৪ খ্রী. বরিশালের পিরোজপুরে জেলা কনফারেন্সে তিনি সভাপতিত্ব করেন এবং ১৯৩০ খ্রী. আইন অমান্য আন্দোলনে সক্রিয় অংশ গ্ৰহণ করায় কারারুদ্ধ হন। ১৯০৯ খ্রী. উষাহরণ গুপ্ত, অনন্তকুমার সেনগুপ্ত প্রভৃতি কয়েকজন যুবক ছাত্র মিলে কলিকাতায় ‘বরিশাল সেবা সমিতি’ নামে যে প্রতিষ্ঠান গঠন করেন তিনি তার প্রথম সভাপতি এবং আমরণ এই সমিতির কর্ণধার ও প্ৰাণস্বরূপ ছিলেন। ৮২/১ হ্যারিসন রোডে ছাত্রদের নিয়ে মেস করে থাকতেন। আচাৰ্য শিবনাথ শাস্ত্রী দ্বারা ব্ৰাহ্মধর্মে দীক্ষিত হন। রচিত গ্ৰন্থ: ‘ধৰ্ম-সাধন’ (১৯০০), ‘নিবেদন’ (পূর্বার্ধ), ‘নিবেদন’ (উত্তরার্ধ)। ‘করুণার লীলা’ নামে তাঁর রচিত জীবনকাহিনী অপ্রকাশিত।
Category: চরিতাভিধান
Previous Post:ললিতচন্দ্ৰ চৌধুরী
Next Post:লক্ষ্মণ কোচ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑