• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লক্ষ্মীকান্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » লক্ষ্মীকান্ত
লক্ষ্মীকান্ত ১। নকুধর নামে সমধিক পরিচিত। তিনি রবার্ট ক্লাইভ ও অন্যান্য গভর্নরদের বানিয়া হিসাবে বহু অর্থ উপার্জন করেন। ১১-১২-১৮৪৯ খ্রী. ‘সম্বাদভাস্কর’ পত্রিকা তাঁর সম্বন্ধে লেখে ‘…নকুধর টাকা দিয়া, সন্ধান বলিয়া, পরিশ্রম করিয়া এতদ্দেশে বৃটিশ গবৰ্ণমেন্টকে স্থাপিত করেন–’। তিনি কলিকাতা পোস্তা রাজবংশের প্রতিষ্ঠাতা।

লক্ষ্মীকান্ত ২। সাবর্ণ চৌধুরী নামে অভিহিত ব্ৰাহ্মণ জমিদার বংশের আদিপুরুষ। তাঁর পৈতৃক নিবাস ছিল হুগলী জেলার গোহাট্য গোপালপুর। তিনি বাঙলার সুবেদার মানসিংহের সুপারিশে দিল্লীর বাদশাহ জাহাঙ্গীরের কাছ থেকে জায়গীর হিসাবে কালীক্ষেত্র বা কলিকাতা পরগনা (দক্ষিণে বেহালা বড়িশা ও উত্তরে দক্ষিণেশ্বর) লাভ করেন এবং মজুমদার উপাধিতে ভূষিত হন। এই সাবর্ণ চৌধুরীরাই কালীঘাটে কালী মন্দির নির্মাণ করেন। লালদীঘির (বর্তমান বিনয়-বাদল-দীনেশ বাগ) পশ্চিম পাড়ে তাদের কাছারি-বাড়ি ছিল। এই বংশের বিদ্যাধর রায়চৌধুরীর কাছ থেকে জব চার্নক ১৬৯৮ খ্ৰীমাত্র ১৩ শত টাকায় সুতানুটী, কলিকাতা ও গোবিন্দপুর গ্রাম তিনটি ক্রয় করেন।
Category: চরিতাভিধান
Previous Post:লক্ষ্মণ সেন
Next Post:লক্ষ্মীকান্ত বিদ্যাভূষণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑