• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রোহিণীরঞ্জন বড়ুয়া

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রোহিণীরঞ্জন বড়ুয়া

রোহিণীরঞ্জন বড়ুয়া (১৯১৫? –- ১৮-১২-১৯৩৫) আবুরখীল–চট্টগ্রাম। বিপ্লবী সন্দেহে ১৯৩২ খ্রী. তাঁকে গ্রেপ্তার করে কারারুদ্ধ করা হয়। ফরিদপুরের দৌলতপুর গ্রামে অন্তরীণ থাকা কালে দারোগা সৈয়দ এরসাদের নিয়ত দুর্ব্যবহারে অত্যন্ত অপমানিত বোধ করায় তিনি দা-এর আঘাতে দারোগার মস্তক ছেদন করেন। দারোগার মৃত্যু সম্বন্ধে সুনিশ্চিত হয়ে তিনি থানায় এসে নিজেই ধরা দেন। ফরিদপুর জেলে তাঁর ফাঁসি হয়। তাঁর এই আত্মাহুতির ফলে সব থানার ডেটিনিউরা দারোগাদের কাছ থেকে সভ্য ব্যবহার পেতে থাকেন।

Category: চরিতাভিধান
Previous Post:যতীন্দ্ৰকুমার সেন
Next Post:রামনারায়ণ তর্করত্ন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑