• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রোকেয়া বেগম

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রোকেয়া বেগম
রোকেয়া বেগম (৯-১২-১৮৮০ –- ৯-১২-১৯৩২) পায়রাবন্দ–রংপুর। জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের। জ্যেষ্ঠভ্রাতার কাছে ইংরেজী ও জ্যেষ্ঠা ভগিনীর কাছে বাংলা শেখেন। ১৮ বছর বয়সে নারী শিক্ষার পক্ষপাতী সাখাওয়াত হোসেনের সঙ্গে বিবাহ হয়। ১০ বছর পর স্বামীর মৃত্যু হলে শ্বশুরালয় ভাগলপুরে থাকা তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়ে। বাধ্য হয়ে ১৯১০ খ্রী. কলিকাতায় এসে মহিলাদের শিক্ষাবিস্তারে ব্ৰতী হন। ১৫-৩-১৯১১ খ্রী. মাত্র ৮টি মেয়ে নিয়ে কলিকাতায় ‘সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিদ্যালয়টি বাঙলার শ্রেষ্ঠ বালিকা বিদ্যালয়গুলির অন্যতম। সারাজীবন কুশিক্ষা ও কুসংস্কারের বিরুদ্ধে সংগ্ৰাম করে মহিলাদের শিক্ষিত ও প্ৰগতিশীল করার কাজে ব্ৰতী ছিলেন। ১৯১৬ খ্রী. ‘আঞ্জুমান খাওয়াতীন ইসলাম’ নামে মহিলা-সমিতি করেন। রচিত গ্ৰন্থ : ‘মতিচূর’, ‘পদ্মরাগ, ‘অবরোধবাসিনী’ ও ‘সুলতানার স্বপ্ন’ (ইংরেজী)।
Category: চরিতাভিধান
Previous Post:রেয়াজউদ্দীন আহমদ মৌলবী, শেখ
Next Post:রাসসুন্দরী দেবী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑