• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রেবতীচরণ নাগ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রেবতীচরণ নাগ
রেবতীচরণ নাগ (? — ১৯১৭) উপালতা — ত্রিপুরা। কুমিল্লা জেলা স্কুল থেকে ১৯১৫ খ্রী. প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করে ভাগলপুর কলেজে ভর্তি হন। এই সময় গৃহশিক্ষকতা করে ও কাশিমবাজার রাজার বৃত্তি নিয়ে পড়া চালাতেন। ঢাকা অনুশীলন সমিতির সভ্য ছিলেন। ১৯১৬ খ্রী. ভাগলপুরকে কেন্দ্র করে বিহারে বৈপ্লবিক কাজের উদ্দেশ্যে স্কুল-কলেজের কিছু ছাত্র নিয়ে তিনি সমিতি স্থাপন করেন। ক্রমে অন্যান্য শহরেও সমিতির শাখা স্থাপিত হয়। বাঙলা দেশের পলাতক বিপ্লবীদের জন্য একটি গোপন আশ্রয়স্থলও সংগ্ৰহ করেন। ১৮-১০-১৯১৬ খ্রী. গ্রেপ্তার এড়াতে পালিয়ে যান। মৃত্যুর কারণ অজ্ঞাত।
Category: চরিতাভিধান
Previous Post:রেণু সেন, বসু
Next Post:রেবতীমোহন বৰ্মণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑