• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রামলোচন ঘোষ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রামলোচন ঘোষ
রামলোচন ঘোষ (১৭৯০ — মার্চ ১৮৬৬) বৈরাগদি-ঢাকা। ইংরেজী শিক্ষা করে পাটনা জজকোর্টের সেরেস্তাদার নিযুক্ত হন ও পরে কলিকাতা সদর বোর্ড অফ রেভিনিউর সেরেস্তাদারের পদ পান। ১৮৪১ খ্রী. সরকার কর্তৃক কৃষ্ণনগরের প্রধান সদর আমীনের পদে নিযুক্ত হন। দেশে ইংরেজী শিক্ষাবিস্তারে তাঁর অনলস চেষ্টা ও আর্থিক দান উল্লেখযোগ্য। ১৮৪১ খ্ৰী. ঢাকা কলেজ ও ১৮৪৫ খ্ৰী. কৃষ্ণনগর কলেজ প্রতিষ্ঠায় তাঁর সক্রিয় সহযোগিতা ছিল। গভর্নর কর্তৃক কৃষ্ণনগর লোক্যাল কমিটির সভ্য নির্বাচিত হন। নদীয়ায় স্ত্রীশিক্ষা-প্রসারে অগ্রণী ছিলেন। কৃষ্ণনগরে ‘পাবলিক লাইব্রেরী’ স্থাপন করেন। বাংলা ভাষার মাধ্যমে সাহিত্য ও বিজ্ঞান শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন। ১৮৩৬ খ্ৰী স্থাপিত বঙ্গভাষা প্ৰকাশিকা সভার অন্যতম প্রতিষ্ঠাতা-সভ্য ছিলেন। তাঁরই উৎসাহে এই সভা প্রথম রাজনৈতিক আলোচনা-স্থল হয়ে ওঠে। স্বনামধন্য ব্যরিস্টার মনোমোহন ও লালমোহন তাঁর দুই পুত্ৰ।
Category: চরিতাভিধান
Previous Post:রামরাম বসু
Next Post:রামলোচন দাস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑