• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রামভদ্র সার্বভৌম

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রামভদ্র সার্বভৌম
রামভদ্র সার্বভৌম (১৬শ শতাব্দী) নবদ্বীপ। তাঁর অভ্যুদয়কাল ১৫২৫ – ৭৫ খ্রী. মধ্যে নির্ণয় করা যায়। বিগত শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত এই মহানৈয়ায়িকের রচিত ‘কুসুমাঞ্জলিকারিকা-ব্যাখ্যা’ বাঙলাদেশের ন্যায়চতুষ্পাঠীসমূহে অধীত হয়েছে। নবদ্বীপের কোন নৈয়ায়িকই তাঁর মত ছাত্ৰসম্পদ লাভ করেন নি। তাঁর চারজন প্রধান ছাত্ৰ-মথুরানাথ তর্কবাগীশ, জগদীশ তর্কালঙ্কার, গৌরীকান্ত সার্বভৌম ও কাশীনিবাসী ‘জগদগুরু’ জয়রাম ন্যায়পঞ্চানন নৈয়ায়িক সম্প্রদায়ের চারটি স্তম্ভস্বরূপ ছিলেন। রচিত। অন্যান্য গ্ৰন্থ: ‘ন্যায়রহস্য’ (সর্বশ্রেষ্ঠ), ‘গুণরহস্য’, ‘সিদ্ধান্তসার’, ‘সময়রহস্য’, ‘সমাসবাদ’, ‘শব্দনিত্যতাবাদ’, ‘সুবৰ্ণতৈজসত্ববাদ’, ‘পদার্থতত্ত্ব-বিবেচনা প্ৰকাশ’, ‘সিদ্ধান্তরহস্য’, ‘নঞবাদটীকা’ প্রভৃতি।
Category: চরিতাভিধান
Previous Post:রামভদ্র ন্যায়ালঙ্কার
Next Post:রামমাণিক্য বিদ্যালঙ্কার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑