• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রামপ্ৰাণ গুপ্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রামপ্ৰাণ গুপ্ত
রামপ্ৰাণ গুপ্ত (১৮৬৯ — ১৯২৭) কেদারপুর—ময়মনসিংহ। খ্যাতনামা ঐতিহাসিক। ছাত্রাবস্থাতেই কুচবিহার থেকে প্রকাশিত ‘সুকথা’ পত্রিকায় প্রবন্ধ লিখতেন। ‘সাহিত্য’, ‘ভারতী’, ‘প্রবাসী’, ‘আরতি’, ‘নবনূর’ প্রভৃতি পত্রিকায় বহু ঐতিহাসিক প্রবন্ধ প্ৰকাশ করেন। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘প্ৰাচীন ভারত’, ‘মোগলবংশ’, ‘পাঠান রাজবৃত্ত’, ‘ইসলাম কাহিনী’, ‘হজরত মহম্মদ’, ‘ব্ৰতমালা’ প্রভৃতি। গোলাম হোসেন সলীম জৈদপুরী রচিত ঐতিহাসিক গ্ৰন্থ (ফারসী) ‘রিয়াজ উস সলাতীন’ সটীক বঙ্গানুবাদ করে ১৯০৭ খ্ৰী. প্ৰকাশ করেন।
Category: চরিতাভিধান
Previous Post:রামাক্ষয় চট্টোপাধ্যায়, রায়বাহাদুর
Next Post:রাম বসু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑