• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রামগতি সেন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রামগতি সেন
রামগতি সেন (১৮শ শতাব্দী) জপসা-বিক্রমপুর-ঢাকা। সাধারণের কাছে তিনি সাধু রামগতি বা লালা রামগতি নামে সমধিক পরিচিত। বিক্রমপুরে তিনি কবি হিসাবে খ্যাত ছিলেন। ৫০ বছর বয়সে ধর্মসাধনার উদ্দেশ্যে কাশী যান। ৯০ বছর বয়সে কাশীতে তাঁর মৃত্যু হলে তাঁর স্ত্রী কাশীর মণিকর্ণিকা ঘাটে সহমৃতা হন। তিনি ‘মায়াতিমিরচন্দ্ৰিকা’, ‘প্ৰবোধচন্দ্ৰোদয়’, ‘যোগকল্পলতা’ প্রভৃতি সংস্কৃত গ্ৰন্থ বাংলায় অনুবাদ করেন। তাঁর কন্যা বিদুষী আনন্দময়ী পিতার কবিত্বশক্তির উত্তরাধিকারিণী ছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:রামজয় তর্কালঙ্কার
Next Post:রামগোপাল ঘোষ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑