• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রামকান্ত মুন্সী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রামকান্ত মুন্সী
রামকান্ত মুন্সী (১৭৪১ — ১৮০১) টাকী-চব্বিশ পরগনা। রামসন্তোষ। যশোহর-সমাজভুক্ত গুহ্যবংশীয় একজন প্ৰসিদ্ধ ব্যক্তি। ওয়ারেন হেস্টিংসের দেওয়ান গঙ্গাগোবিন্দ সিংহের কাছে ১৬ বছর বয়সে রেভিনিউ বোর্ডে সামান্য চাকরি পান। তিনি সংস্কৃত, ফারসী ও বাংলা ভাষায় ব্যুৎপন্ন ছিলেন। কার্যকুশলতার জন্য হেস্টিংসের দৃষ্টি আকর্ষণ করে মুসী (ফরেন সেক্রেটারী) পদ পান। হেস্টিংস, কর্নওয়ালিস ও স্যার জন শো’র শাসনকালে সরকারী উচ্চপদে আসীন ছিলেন। দেবীসিংহের অত্যাচারে উত্তরবঙ্গবাসিগণ প্ৰপীড়িত হলে তিনি ঐ অঞ্চলের বন্দোবস্তের জন্য ভারপ্রাপ্ত হয়ে শান্তিস্থাপন করেন। এই কাজে হেস্টিংস সন্তুষ্ট হয়ে তাঁকে নদীয়া জেলার দুটি পরগনা ও বহু মণিমুক্তা উপহার দেন। কর্নওয়ালিসের সময় কাশীরাজের রাজ্যভুক্ত গোরক্ষপুর জেলায় অশান্তি দমন করে দ্বিতীয়বার রাজদ্বারে যশস্বী হন। স্যার জন শোরের সময় নাগপুরাধিপতির সঙ্গে সন্ধি স্থাপনের কাজে রামকান্ত ইংরেজ রাজদূতের সঙ্গে যান এবং কর্মকুশলতার জন্য তিনি সম্মানিত হন। টাকীর রায়চৌধুরীরা তাঁর বংশধর।
Category: চরিতাভিধান
Previous Post:রামকানাই দত্ত
Next Post:রামকিঙ্কর বেইজ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑