• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাধারাণী লাহিড়ী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রাধারাণী লাহিড়ী
রাধারাণী লাহিড়ী (১৮৫৩ — ২১-৩-১৯২৫)। আগ্ৰায় জন্ম। পৈতৃক নিবাস নদীয়া। পিতা দ্বারকানাথ খ্ৰীষ্টধর্ম গ্ৰহণ করলেও তিনি তাঁর দুই কন্যাকে ধর্মান্তরিত করেন নি। রাধারাণী তাঁর পিতৃব্য রামতনু লাহিড়ীর অভিভাবকত্বে এবং কেশবচন্দ্রের সান্নিধ্যে প্ৰতিপালিত হন। ১৮৭১ খ্রী. প্রতিষ্ঠিত ‘নেটিভ লেডিজ নর্মাল অ্যান্ড অ্যাডাল্ট স্কুল’-এ প্রথমে তিনি শিক্ষয়িত্রী-শিক্ষণ শ্রেণীতে ভর্তি হন। পরে ঐ স্কুলেরই শিক্ষয়িত্রী পদে তাকে নিযুক্ত করা হয়। ১৮৭৮–৭৯ খ্রী. এই স্কুলে আর্থিক সংকট দেখা দিলে তিনি বেথুন স্কুলে প্রেরিত হন। ১৮৮৭ – ৯৩ খ্রী. বেথুন স্কুলের প্রধান শিক্ষিক-পদে অধিষ্ঠিত থেকে অবসর গ্ৰহণ করেন।
Category: চরিতাভিধান
Previous Post:রাধারমণ বিদ্যাভূষণ, কাব্য-ব্যাকরণতীর্থ
Next Post:রাধিকাপ্ৰসাদ গোস্বামী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑