• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাধামোহন ভট্টাচাৰ্য

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রাধামোহন ভট্টাচাৰ্য
রাধামোহন ভট্টাচাৰ্য (সেপ্টে, ১৯০৮ –- ১৩-১-১৯৮৩)। বিষ্ণুপুর-বাঁকুড়া। চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা ও সিনেমা সমালোচক, বহু ভাষাবিদ, ধ্রুপদীসঙ্গীতে ব্যুৎপন্ন রাধামোহন সেতার এস্রাজ বাজাতেন এবং আবৃত্তিকার হিসাবেও খ্যাতি ছিল। প্রেসিডেন্সী কলেজ ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থশাস্ত্রের কৃতী ছাত্র। ১৯৪৪ খ্রী. জ্যোতির্ময় রায়ের ‘উদয়ের পথে’ ছবিতে আদর্শবাদী নায়কের ভূমিকায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হন। এর আগে ‘অপরাধ’ ছবিতে খলনায়কের ভূমিকায় (১৯৪২) এবং হিন্দী ছবি ‘তমন্না’য় অভিনয় করেছেন। এরপর বহু ছবিতে অভিনেতা হিসাবে প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। নাটকেও অভিনয় করেছেন। গিরিশ থিয়েটারে ‘ডাউন ট্রেন’ নাটকে অভিনয় করে শ্রেষ্ঠ মঞ্চাভিনেতার পুরস্কার পান (১৯৬০)। স্টেটসম্যান পত্রিকায় সঙ্গীত-সিনেমা সমালোচক হিসাবে কাজ করেছেন। ভারতীয় চিকিৎসাশাস্ত্রের উপর তাঁর লেখাও সংবাদপত্রে প্ৰকাশিত হত। ১৯৫৭ খ্রী. মস্কো যান ইংরেজী থেকে রুশ সাহিত্য বাংলায় অনুবাদ করার জন্য। রুশ গ্ৰন্থ ‘খোঁড়া রাজকুমার’ ও ‘মুমু’ বাংলায় অনুবাদ করেন। রুশ, ফরাসী ও জার্মান ভাষায় জ্ঞান ছিল। রবীন্দ্ৰভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সদস্য, ঐ বিশ্ববিদ্যালয়ের পি-এইচডি গবেষণাপত্রের পরীক্ষক, শিল্পী সংসদের পৃষ্ঠপোষক এবং কিছুকাল অভিনেতৃসংঘের সভাপতি ছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:রাধামোহন বিদ্যাবাচস্পতি গোস্বামী
Next Post:রাধাচরণ চক্রবর্তী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑