• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাধামোহন ঠাকুর

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রাধামোহন ঠাকুর
রাধামোহন ঠাকুর (১৬৯৮? – ১৭৬৮?) মালিহাটি-মুর্শিদাবাদ। গতিগোবিন্দ। তাঁর দীক্ষাগুরু ছিলেন শ্যামানন্দ পুরী। পাণ্ডিত্যের জন্য মুর্শিদাবাদের নবাব দরবারে তাঁর যথেষ্ট প্রতিষ্ঠা ছিল। মহারাজ নন্দকুমার তাঁর শিষ্য ছিলেন। ‘পদামৃত সমুদ্র’ গ্রন্থের সংগ্ৰহকর্তা। নিজেও ব্রজবুলি ও সংস্কৃত ভাষায় বহু পদ রচনা করেছেন। ‘পদকল্পতরু’ গ্রন্থে তাঁর ১৮২টি পদ ধৃত হয়েছে। তাঁর অধিকাংশ পদ ব্ৰজবুলিতে লেখা। তবে বাংলা পদ-রচনাতেও পারদর্শী ছিলেন। তিনি বাংলা পদাবলীর টীকা সংস্কৃত ভাষায় লেখেন। ১৭১৯ খ্রী. এক বিচার-সভায় উপস্থিত পণ্ডিতদের পরাস্ত করে তিনি পরকীয়াবাদ স্থাপন করেন।
Category: চরিতাভিধান
Previous Post:রাধামাধব হালদার
Next Post:রাধামোহন বিদ্যাবাচস্পতি গোস্বামী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑