• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাধাচরণ প্রমাণিক

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রাধাচরণ প্রমাণিক
রাধাচরণ প্রমাণিক (১৮৮৫ — ফেব্ৰু ১৯১৭) মাদারীপুর–ফরিদপুর। ১৯১১ খ্ৰী. ছাত্রাবস্থায় পূর্ণ দাসের প্রভাবে বিপ্লবী দলে আসেন ও তাঁর নির্দেশে বাঘা যতীনের দলে যোগ দেন। ১২/২/১৯১৫ খ্ৰী. পুলিস একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করে। আদালতে একাধিক মামলার সঙ্গে গার্ডেনরীচ ডাকাতির ব্যাপারেও আসামীরূপে অভিযুক্ত হন। এই ডাকাতির আসল আসামী নরেন ভট্টাচাৰ্য (মানবেন্দ্রনাথ রায়), পরীক্ষিৎ মুখোপাধ্যায়, হীরালাল দাস ও সরোজভূষণ দাস ধরা পড়েছিলেন। তাদের বাঁচাবার জন্য দলনেতা বাঘা যতীন ও পূর্ণদাসের গোপন নির্দেশে তিনি আদালতে স্বীকারোক্তি করেন। ফলে আসল আসামীগণ মুক্তি পান এবং তাঁর ৭ বছর জেল হয়। রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা যান।
Category: চরিতাভিধান
Previous Post:রাধাচরণ পাল
Next Post:রাধানাথ বসু মল্লিক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑