• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাজকৃষ্ণ কর্মকার

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রাজকৃষ্ণ কর্মকার
রাজকৃষ্ণ কর্মকার (১৮২৮ — ?) দফরপুর-হাওড়া। মাধবচন্দ্র। বিদ্যালয়ের শিক্ষা না পেলেও বুদ্ধি ও অধ্যবসায়-বলে কল-কারখানার কাজে বিশেষ দক্ষতা অর্জন করেন। কাশীপুর ও দমদম গান ফ্যাক্টরীতে কামান-বন্দুকের কাজ শিখে হেডমিস্ত্রী হন। ১২৭৬ ব. টাকশালের চাকরি নিয়ে নেপালে যান। তিনিই প্ৰথম সেখানে যন্ত্রসাহায্যে মুদ্রা প্ৰস্তুত করেন। সেখানে আধুনিক যন্ত্র আনিয়ে বন্দুকের কারখানাও স্থাপন করেন। নেপালরাজের মৃত্যুর পর কাবুলের আমীর আবদার রহমানের আহ্বানে ১২ জন কারিগরসহ কাবুল যান। সেখানেও নূতন ধরনের যন্ত্র আনিয়ে কামান-বন্দুকের কারখানা স্থাপন করেন এবং বহু পুরস্কার পান। ১২৯১ বা পুনর্বার নেপালে গিয়ে প্রতিষ্ঠিত কারখানার উন্নতিসাধন করেন। সেখানে তিনিই প্রথম বৈদ্যুতিক আলো চালু করেন। তাছাড়া কাঠের কারখানা, উন্নতমানের কামান, কামানের গাড়ি, মেসিনগান প্রভৃতি তৈরী করে কৃতিত্ব দেখান। মহারাজার কাছ থেকে ‘কাপ্তেন’ উপাধি ও ১২৯৩ বা বহুমূল্য পাগড়ী উপহার পান।
Category: চরিতাভিধান
Previous Post:রাজকুমারী রায়চৌধুরী
Next Post:রাজকৃষ্ণ তর্কপঞ্চানন, মহামহোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑