• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাজকুমারী বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রাজকুমারী বন্দ্যোপাধ্যায়
রাজকুমারী বন্দ্যোপাধ্যায় (১৮৪৭ –- ৮-৩-১৮৭৬) স্বামী বিখ্যাত দেশকমী শশিপদ। স্বামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ১২/১৩ বছর বয়স থেকে স্বামীর কাছে শিক্ষালাভ করেন এবং নিজেও পরিবারের ছোট ছোট মেয়েদের শিক্ষা দিতে থাকেন। ব্ৰাহ্মধর্ম গ্রহণের জন্য সমাজ ও গৃহচ্যুত হন। এইসময় মেরী কার্পেন্টার বরাহনগরে তাঁদের গৃহে এলে তারা উভয়ে বিভিন্ন অঞ্চলে নারীশিক্ষার কাজে ব্ৰতী হন এবং মেরী কার্পেন্টারের অনুরোধে ১৮৭১ খ্রী। তিনি ইংল্যান্ড যান। ইংল্যান্ডে ৮ মাস থাকার পর দেশে ফিরে পুনরায় নারীশিক্ষামূলক বিভিন্ন কাজে নিযুক্ত হন। তিনি স্বামীর সহযোগিতায় নিজেদের বাসগৃহে উদ্ধারপ্রাপ্ত নারীদের আশ্রয় দান ও শিক্ষার ব্যবস্থা করেছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:রাজকুমার সর্বাধিকারী, রায়বাহাদুর
Next Post:রাজকুমারী রায়চৌধুরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑