• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাখালচন্দ্র চট্টোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রাখালচন্দ্র চট্টোপাধ্যায়
রাখালচন্দ্র চট্টোপাধ্যায় (জ্যৈষ্ঠ ১২৬৬ –- ৩০-৭-১৩৫৯ বঙ্গাব্দ) মল্লিকপুর-বীরভূম। বেণীমাধব। বি.এ. এবং আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথমে সিউড়ীতে ও পরে বিহারের চাইবাসায় ওকালতি করে প্রচুর খ্যাতি ও প্রতিষ্ঠা লাভ করেন। তাঁর গৃহে জাতিবর্ণনির্বিশেষে দরিদ্র ঘরের ছাত্ররা আশ্রয় পেত। দাতা হিসাবে খ্যাতি ছিল। পিতারনামে সিউড়ীতে ‘বেণীমাধব ইনস্টিটিউশন ও বিহারের মানপুরে বাংলা স্কুল ‘রাখালচন্দ্ৰ থাকোসুন্দরী শিক্ষানিকেতন’ প্রতিষ্ঠা তাঁর স্মরণীয় কীর্তি। মানপুরে দাতব্য চিকিৎসালয় স্থাপন এবং গ্রামবাসীর জলকষ্ট দূর করতে পুষ্করিণী ও কূপ খনন করেন। তাঁর ইচ্ছানুসারে বিহার সরকার তাঁর মৃত্যুর পরে তাঁর দেওয়া জমিতে আদিবাসী ছাত্রদের জন্য একটি ছাত্রাবাস নির্মাণ করে।
Category: চরিতাভিধান
Previous Post:রাইচাঁদ বড়াল
Next Post:রাখালচন্দ্ৰ দাস, রাখালরানী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑