• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রহিমউল্লা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রহিমউল্লা
রহিমউল্লা। সুন্দরবনের বারুইখালির কৃষক-মোড়ল ও বিখ্যাত লাঠিয়াল। ইংরেজ মরেল জমিদারদের ম্যানেজার ডেনিস হেলির উৎপীড়ন ও অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি কৃষক সম্প্রদায়কে নিয়ে জমিদার-বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন (১৮৬১)। সে অঞ্চলের অন্যান্য বাড়ির মত তাঁর বাড়ির চারদিকে গড় কাটা ছিল। সদর দরজায় ভিজে কথা টাঙিয়ে তাঁর আড়াল থেকে তিনি সারা রাত গুলি চালান। গুলি ফুরিয়ে গেলে বাড়ির মেয়েদের রূপের গহনা ভেঙ্গে তাঁর টুকরোগুলি দিয়ে গুলির কাজ চালান। শেষে ঢাল ও রামদা নিয়ে লড়াই করতে থাকেন। এই সময়ে হেলির গুলিতে তাঁর মৃত্যু হয়।
Category: চরিতাভিধান
Previous Post:রসিকলাল দাস
Next Post:রহীমু-ন-নিসা-(রহিমন্নিচা)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑