• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রসিকলাল দত্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রসিকলাল দত্ত
রসিকলাল দত্ত (১৮৪৪ –- ৪-৪-১৯২৪) আটপুর–হুগলী। কলিকাতা মেডিক্যাল কলেজে তিন বছর পড়ে ডিপ্লোমা লাভ করেন এবং আরও দু’বছর পড়ে শেষ পরীক্ষা না দিয়েই হাওড়া অঞ্চলে ডাক্তারী পেশা শুরু করেন। কিছুদিন পর কুলি জাহাজের ডাক্তার হয়ে ত্রিনিদাদে যান। পরে বিলাতের এবার্ডিন বিশ্ববিদ্যালয় থেকে এম.বি. ডিগ্ৰী নেন। দেশে ফেরার পর ১৮৭১ খ্রী. পুনরায় বিলাত যান এবং আইএমএস হয়ে স্বদেশে সরকারী পদে নিয়োজিত হন। ১৮৯৩ খ্রী. পুনরায় বিলাত যান এবং আইএমএস হয়ে ডাক্তারী পেশায় প্রভূত খ্যাতি ও অর্থ উপার্জন করেন। রাসায়নিক আবিষ্কারের জন্য তিনিই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিএস-সি। ‘ক্লোরোপিক্রিন’ নামক যৌগিক প্ৰস্তুত করার এক নূতন প্রক্রিয়া তিনি উদ্ভাবন করেন। শেষ-জীবনে নববিধান ব্ৰাহ্মসমাজের অন্তর্ভুক্ত হলেও নিজের সুবর্ণবণিক সমাজকে বরাবর সাহায্য করেছেন। লে কর্নেল উপাধিধারী ছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:রসিকলাল চক্রবর্তী
Next Post:রসিকলাল দাস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑