• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রসিকমোহন বিদ্যাভূষণ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রসিকমোহন বিদ্যাভূষণ
রসিকমোহন বিদ্যাভূষণ (৭-২-১৮৩৯ — ২৫-১১-১৯৪৭) বন্দ্য কাওয়ালজানি-ময়মনসিংহ। জন্ম একচক্রা–বীরভূম। গৌরমোহন চট্টরাজ। দীর্ঘজীবী এই ব্ৰাহ্মণ একাধারে অনন্যসাধারণ পণ্ডিত এবং শাস্ত্রবিদ হয়েও সাংবাদিকতা ও কাব্যচর্চা করে গেছেন। পিতার কর্মক্ষেত্র মুর্শিদাবাদে এক মিশনারী সাহেবের কাছে ইংরেজী শেখেন। ঢাকার মেডিক্যাল কলেজে ক্যাজুয়াল স্টুডেন্ট হিসাবে চার বছর পড়েন। যৌবনে কাশীতে থেকে পরমহংস সর্ববিদ্যানন্দ স্বামীর কাছে ভাগবত অধ্যয়ন করে বৈদিক সাহিত্যে পাণ্ডিত্য লাভ করেন। নিজের অধ্যবসায়ে বিভিন্ন পাঠাগারে অধ্যয়ন করে ক্রমে জীবন্ত বিশ্বকোষ হয়ে ওঠেন। রংপুরে চিকিৎসা ব্যবসা করা কালে সেখানে ‘সরস্বতী’ ও ‘পারিজাত’ নামে দুটি মাসিক পত্রিকা নিজের সম্পাদনায় প্ৰকাশ করেন। পরে কলিকাতার হাটখোলায় চিকিৎসা ব্যবসা এবং অধ্যয়ন অধ্যাপনায় ব্যাপৃত হন। এখানে শিশিরকুমার ঘোষের সঙ্গে পরিচিত হলে, তিনি তাকে ‘আনন্দবাজার’ ও ‘বিষ্ণুপ্রিয়া’ পত্রিকার সম্পাদনার ভার দেন এবং উভয়েই মহাপ্রভুর প্রেমধর্ম প্রচারে ব্ৰতী হন। ১৮৯৯ খ্রী. প্রতিষ্ঠিত শ্ৰীগৌরাঙ্গ সমাজের সম্পাদক হয়েছিলেন। মূল ও টীকা সমেত তাঁর রচিত প্রায় ৩০টি গ্রন্থ আছে। তাঁর মধ্যে ‘জগন্নাথবল্লভ’ নাটকের বঙ্গানুবাদ, ‘অদ্বৈতবাদ’ নামে দর্শনগ্রন্থ, ‘চন্ডীদাস ও বিদ্যাপতি’ নামে গবেষণাগ্রন্থ প্রভৃতি বিখ্যাত। বহু বৈষ্ণব-জীবনী ও সাপ্তাহিক ‘প্রেমপুষ্প’ পত্রিকা সম্পাদনা করেছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:রাজকুমার চক্রবর্তী
Next Post:রসিকলাল চক্রবর্তী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑