• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রথীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রথীন্দ্রনাথ ঠাকুর
রথীন্দ্রনাথ ঠাকুর (২৭-১১-১৮৮৮ – ৩-৬-১৯৬১) জোড়াসাঁকো-কলিকাতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ। প্ৰথমে শান্তিনিকেতনে শিক্ষাপ্ৰাপ্ত হয়ে আমেরিকা যান ও ১৯০৯ খ্রী. কৃষিবিজ্ঞানে বি.এস হন। রবীন্দ্রনাথের আদর্শে পল্লীর কৃষি ও শিল্পের উন্নতিবিধানে সচেষ্ট ছিলেন। ১৯১০ খ্ৰী. শেষেন্দ্ৰভূষণ ও বিনয়িনী দেবীর বিধবা কন্যা প্ৰতিমা দেবীকে বিবাহ করেন। শান্তিনিকেতনের সর্বাধ্যক্ষ ছিলেন। রচিত গ্ৰন্থ: ‘প্রাণতত্ত্ব’, ‘অভিব্যক্তি’, ‘On the Edges of Time’ প্রভৃতি। বিবিধ কারুশিল্পে, চিত্রাঙ্কনে, উদ্যান-রচনায় ও উদ্ভিদের উৎকৰ্ষবিধানে তাঁর বিশেষ দক্ষতা ছিল। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়রূপে পরিগণিত বিশ্বভারতীর তিনি প্রথম উপাচার্য (১৯৫১)।
Category: চরিতাভিধান
Previous Post:রথীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
Next Post:রফিকউদ্দীন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑