• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রঞ্জিত গুপ্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » রঞ্জিত গুপ্ত
রঞ্জিত গুপ্ত (১৯১২ — ?) কৃষ্ণনগর-নদীয়া। সত্য। কৈশোরে জাতীয়তাবাদে উদ্ধৃদ্ধ হয়ে সমাজসেবায় আত্মনিয়োগ করেন। ১৯২৯ খ্রী. প্রবেশিকা পাশ করে কৃষ্ণনগর কলেজে পড়ার সময় বৈপ্লবিক কার্যকলাপে সক্রিয় হন। ১৯৩১ খ্রী. কৃষ্ণনগর বোমার মামলায় জড়িত ছিলেন। ১৯৭৭-১৯৩২ খ্রী. গ্রেপ্তার হয়ে রাজনৈতিক বন্দীরূপে পাঁচ বছর জেলে আটক থাকেন। বন্দী থাকাকালে অর্থনীতিতে বি.এ. পাশ করেন। ১৯৪২ খ্রী ‘ভারত-ছাড়’ আন্দোলনের সময় তাঁর উপর নদীয়ার আত্মগোপনকারী কর্মীদের আশ্রয় ও আর্থিক সাহায্য দেওয়ার দায়িত্ব পড়ে। স্বাধীনতা-লাভের পর তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভ্য তারকন্দাস বন্দ্যোপাধ্যায় কর্তৃক গঠিত নদীয়া স্বেচ্ছাসেবক দলের উদ্বাস্তু পুনর্বাসন কাজে সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। কৃষ্ণনগর পৌরসভার কমিশনার, সিটি কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালক নির্বাচিত হয়েছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:রজবউদ্দিন
Next Post:রঞ্জিতবিকাশ বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑