• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যোগেন্দ্ৰনাথ মিত্র

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » যোগেন্দ্ৰনাথ মিত্র
যোগেন্দ্ৰনাথ মিত্র। পেশায় ইঞ্জিনীয়ার ও নেশায় নাট্যরসিক ছিলেন। সরকারী চাকরি করতেন। গ্রেট ন্যাশনাল থিয়েটারে মঞ্চসজ্জায় কলকব্জার সাহায্যে যাদু সৃষ্টি করেন। অমৃতলাল বসুর প্রথম নাটক ‘হীরকচূর্ণ’ নাটকাভিনয়ে ২৫-১১-১৮৭৫ খ্রী. মঞ্চে রেলগাড়ী দেখান। এটি প্রকৃত রেলগাড়ীর মতই বাঁশী বাজাতে, ধোঁয়া ছাড়তে ও চলতে পারত। ‘বৃত্ৰ-সংহার’ নাটকে নিকবন্ধ দৈত্য উড়ে এসে শচীদেবীকে কেশাকর্ষণ করে শূন্যে নিয়ে যেত। নিজে ছোটখাটো ভূমিকায় সুন্দর অভিনয় করতেন। তাকে বাঙলা তথা ভারতের প্রথম মঞ্চমায়াকর বলা যেতে পারে।
Category: চরিতাভিধান
Previous Post:যোগেন্দ্ৰনাথ মণ্ডল
Next Post:যোগেন্দ্রনারায়ণ মিত্র

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑