• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যোগেন্দ্ৰনাথ চট্টোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » যোগেন্দ্ৰনাথ চট্টোপাধ্যায়
যোগেন্দ্ৰনাথ চট্টোপাধ্যায় (১৩-৪-১৮৫৮ -– ২৯-১-১৯০৯) বাঘাণ্ডা-হুগলী। গিরিশচন্দ্ৰ। ১৮৭৬ খ্রী প্রবেশিকা পাশ করে জেনারেল অ্যাসেমব্লিজ কলেজে এফ.এ পর্যন্ত পড়েন। ১৮৭৭ খ্রী. ‘সুধাকর’ মাসিক পত্রিকা এবং তৎকালীন অন্যান্য পত্রিকায় প্ৰবন্ধাদি প্ৰকাশ করতে থাকেন। ১৮৭৮ খ্রী. ‘কল্পনা’ নামে একটি মাসিক পত্রিকা প্ৰকাশ করেন। ঐ পত্রিকাতেই স্বরচিত প্ৰথম উপন্যাস ‘কনে বৌ’ প্ৰকাশিত হয়। তিনি গাৰ্হস্থ্য উপন্যাস রচনায় সুদক্ষ ছিলেন। রচিত উপন্যাস ও গল্পগ্রন্থের সংখ্যা ২৪। দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ‘অনুসন্ধান’ পত্রিকায় ‘বিমাতা’, ‘বড়ভাই’, ‘আমাদের ঝি’ প্ৰভৃতি তাঁর কয়েকটি উপন্যাস ও গল্প প্ৰথম প্ৰকাশিত হয়। ‘সাহিত্য সম্মিলনে’র সম্পাদক ছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:যোগেন্দ্ৰনাথ চক্রবর্তী, রামচন্দর
Next Post:যোগেন্দ্ৰনাথ তর্ক-সাংখ্য – বেদান্ততীৰ্থ, মহামহোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑