• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যোগেন্দ্ৰচন্দ্ৰ কর

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » যোগেন্দ্ৰচন্দ্ৰ কর
যোগেন্দ্ৰচন্দ্ৰ কর (১৩-৯-১৩১২ — ২৯-২-১৩৮০ ব.) কাকসার-কুমিল্লা। অশ্বিনীকুমার। প্ৰসিদ্ধ মশলা-ব্যবসায়ী ও সমাজসেবী। পিতারআদর্শে অনুপ্রাণিত হয়ে কিশোর বয়সেই ব্যবসায়ে আত্মনিয়োগ করেন ও একক প্রচেষ্টায় সুপ্রতিষ্ঠিত হন। অসহযোগ আন্দোলনের যুগে তিনি ছিলেন ড. মেঘনাদ সাহার রাজনৈতিক জীবনের সহকর্মী এবং ১৯৪৬ খ্রী. গান্ধীজীর নোয়াখালী শান্তি পদযাত্রায় অন্যতম সহযাত্রী। ত্রিপুরা সেবা সমিতি, ত্রিপুরা হিতসাধিনী সভা, হিন্দুসৎকার সমিতি প্রভৃতি সমাজসংস্থার সঙ্গে তাঁর সক্রিয় যোগ ছিল। উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের বন্যায় প্রতি বছরই তিনি দুৰ্গতদের নানাভাবে সাহায্য করতেন। ব্যবসায়ক্ষেত্রে তিনি বেঙ্গল স্পাইস ডিলার্স অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা। জনসাধারণের সাহায্যকল্পে কলিকাতা বড়বাজারের ‘ওয়েলফেয়ার ফেডারেশন’ তিনিই প্রতিষ্ঠা করেন। দুঃস্থ রোগীদের সেবায় মেয়ো হাসপাতালে তাঁর অর্থদান উল্লেখযোগ্য।
Category: চরিতাভিধান
Previous Post:যোগীরাজ বসু
Next Post:যোগেন্দ্ৰচন্দ্ৰ বসু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑