• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যোগীন্দ্রনারায়ণ, মহারাজা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » যোগীন্দ্রনারায়ণ, মহারাজা
যোগীন্দ্রনারায়ণ, মহারাজা (? – ১৮-৮-১৯৪৬)। লালগোলার জমিদার মহেশনারায়ণ গাজীপুর জেলার পালিগ্রামের সাধারণ গৃহস্থ ব্ৰাহ্মণ রাম সমঝাওনের পুত্ৰ রামচরিতকে আট বছর বয়সে দত্তক নিয়েছিলেন। এই দত্তক পুত্ৰ যোগীন্দ্রনারায়ণ জনসাধারণের জলকষ্ট নিবারণে, সাহিত্যিকদের গ্ৰন্থপ্রকাশে, বিদ্যার্থীদের বিদ্যাশিক্ষায়, ধর্ম-প্রতিষ্ঠানে, বন্যা ও দুর্ভিক্ষে পীড়িতদের দুঃখ-মোচনে সর্বদা মুক্তহস্ত ছিলেন। একবার তাঁর অর্থানুকূল্যে শান্তিনিকেতনের বিদ্যালয়টি সঙ্কট-মুক্ত হয়। প্রাচীন গ্ৰন্থপ্রকাশ, বঙ্গীয় সাহিত্য পরিষদের গৃহনির্মাণে ও নানাভাবে তিনি এই প্রতিষ্ঠানটিকে সমৃদ্ধ করেছেন। তাঁরই অর্থসাহায্যে ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগরের নিজস্ব লাইব্রেরির গ্রন্থগুলি বঙ্গীয় সাহিত্য পরিষদে রক্ষিত হয়েছে। শতাধিক বছর তিনি জীবিত ছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:যোগীন্দ্রনাথ সেন
Next Post:যোগীন্দ্রমোহিনী বিশ্বাস, যোগীন মা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑