• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যুগলকিশোর দত্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » যুগলকিশোর দত্ত
যুগলকিশোর দত্ত (১৮৯৭ – ৩-৭-১৯৭৭)। স্বাধীনতা সংগ্ৰামী। বাঘা যতীন, রাসবিহারী বসু, সারদা মিত্র, পি, মিত্র, সতীশ বসু, ডাঃ যাদুগোপাল মুখার্জী প্রভৃতি তাঁর বিপ্লবী জীবনের অন্তরঙ্গ সহকর্মী। ১৯১৫ খ্রী আগস্ট মাসে পুলিস হাওড়ার শালখিয়ার বিপ্লবীদের গুপ্ত আড্ডায় হানা দিলে তিনি সাংঘাতিকভাবে আহত হন। অমানুষিক অত্যাচারেও পুলিস তাঁর কাছ থেকে কোন গুপ্ত তথ্য সংগ্ৰহ করতে পারেনি। বহুবার কারাবরণ করেছেন। প্ৰায় প্রতিটি জাতীয় আন্দোলনে যোগ দেন। জীবনের শেষ নয় বছর যুগান্তর দল প্রতিষ্ঠিত ‘বিপ্লবী নিকেতন’-এ কাটিয়েছেন। তিনিই এখানকার প্রথম সদস্য।
Category: চরিতাভিধান
Previous Post:যামিনী সেন, ডাঃ
Next Post:যুগলপদ দাস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑