• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যামিনীনাথ বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » যামিনীনাথ বন্দ্যোপাধ্যায়
যামিনীনাথ বন্দ্যোপাধ্যায়। (৪-১-১৮৬৯ -– ২২-১২-১৯২১) কেওটখালি-ঢাকা। কলিকাতা মুক-বধির বিদ্যালয়ের সুপ্ৰসিদ্ধ শিক্ষক। এফ.এ. পাশ করে ভাগ্যের অন্বেষণে কলিকাতায় আসেন। এখানে গিরীন্দ্রনাথ ভোসের অ মুক-বধিরদের জন্য বিশেষ ট্রেনিং নিতে বোম্বাই ও পরে বিলাত যান। আমেরিকার গেলোডেট কলেজ থেকেও তিনি শিক্ষা গ্ৰহণ করেন। দেশে ফিরে শিক্ষাবিদ উমেশচন্দ্ৰ দত্ত ও শ্ৰীনাথ সিংহ প্রতিষ্ঠিত (১৮৯৩) মুক-বধির বিদ্যালয়টিকে তিনি তাঁর সাংগঠনিক শক্তি ও শিক্ষকতার গুণে ভারতের মধ্যে একটি শ্রেষ্ঠ প্ৰতিষ্ঠানে পরিণত করেন। এদেশে বধির-শিক্ষাক্ষেত্রে তিনি ‘ওরাল মেথড’ এর প্রবর্তক।. মুক-বধির ছাত্রদের ছবির সাহায্যে শিক্ষাদানের গুরুত্ব উপলব্ধি করে শিল্পী মোহিনীমোহন মজুমদারকে তিনি এই প্রতিষ্ঠানে নিযুক্ত করেছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:যামিনীকান্ত সোম
Next Post:যামিনীপ্ৰকাশ গঙ্গোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑