• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যদুনাথ সার্বভৌম, মহামহোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » যদুনাথ সার্বভৌম, মহামহোপাধ্যায়
যদুনাথ সার্বভৌম, মহামহোপাধ্যায় (১২৪৮ – ১৩১৯ ব.) সাতগাছিয়া—হুগলী। রামমোহন বন্দ্যোপাধ্যায়। পাকাটোলের অধ্যাপক বিখ্যাত নৈয়ায়িক প্ৰসন্নচন্দ্ৰ তৰ্করত্নের ছাত্র। ‘সার্বভৌম’ উপাধি লাভ করে স্বগৃহে টোল খুলে অধ্যাপনা আরম্ভ করেন। নবদ্বীপের জন্য নির্দিষ্ট তিনটি রাজকীয় অধ্যাপকবৃত্তির প্রধানটি (মাসিক ১০০ টাকা) তিনি প্ৰাপ্ত হন। নবদ্বীপের প্রধান অধ্যাপক রামকৃষ্ণ তর্কপঞ্চাননের মৃত্যুর পর কিছুদিনের জন্য তিনি ঐ পদেও নিযুক্ত হয়েছিলেন। ‘আত্মতত্ত্ববিবেকবিবৃতি’ নামে টিপ্পানী এবং চিন্তামণি গ্রন্থের টিপ্পনী তাঁর উল্লেখযোগ্য রচনা। ১৯০৭ খ্রী. তিনি ‘মহামহোপাধ্যায়’ উপাধি লাভ করেন।
Category: চরিতাভিধান
Previous Post:যদুনাথ সরকার, স্যার
Next Post:যদুলাল মল্লিক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑